এইমাত্র পাওয়া

শিক্ষকদের বিনা জামানতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

অনলাইন ডেস্ক।।

প্রথমবারের মতো শিক্ষকদের জন্য জামানতবিহীন বিশেষ ঋণ সুবিধা ‘দিশারী’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা সহজেই এই ঋণ সুবিধা পাবেন।বুধবার (১৭ নভেম্বর) ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঋণ পেতে কোনো জামানতের প্রয়োজন হবে না। পাঁচ বছরে পরিশোধযোগ্য এ সুবিধার আওতায় সবোর্চ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এছাড়া আছে বিশেষ সুদহার ও দ্রুততম সময়ে প্রসেসিং সুবিধা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকারি, বেসরকারি, এমপিও ভুক্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকের তালিকাভুক্ত ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মাসে ন্যূনতম ১৭ হাজার টাকা বেতন পেলেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। ব্র্যাক ব্রাংকের ১৮৭টি শাখা ও ৬০০ টির বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট থাকায় শিক্ষকরা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ঋণ সুবিধা পাবেন।

এই প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘শিক্ষাদানের মত মহৎ পেশায় নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের জন্য ব্র্যাক ব্যাংক এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে। মানব সম্পদ উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। একটি জাতির মেধা ও মনন বিকাশে তারা কাজ করেন এবং জাতীয় উন্নয়নে বিশাল অবদান রাখেন। কিন্তু আর্থিক সেবা পেতে তারা অনেক সময় বাধার সম্মুখীন হয়। ব্র্যাক ব্যাংক মূল্যবোধ ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তাই এই প্রোডাক্ট তৈরির সময় আমরা শিক্ষকদের কথা চিন্তা করেছি।’

এর আগে, শিক্ষকদের জন্য বিশেষায়িত কোনো উদ্যোগ না থাকায় আর্থিক খাত থেকে ঋণ সুবিধা পেতে প্রায়ই তাদের অসুবিধায় পড়তে হয়। ব্র্যাক ব্যাংকের এই ঋণ সুবিধা চালুর ফলে যে কোনো আর্থিক প্রয়োজন মেটাতে শিক্ষকদের এটি সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.