এইমাত্র পাওয়া

জেলা শিক্ষা অফিসে পাঠানো হচ্ছে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের সনদ

নিউজ ডেস্ক।।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীর নিবন্ধন সনদ দেশের বিভিন্ন জেলা শিক্ষা অফিসে পাঠানো শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি মাসে সব জেলায় সনদ পাঠানো হবে।

বুধবার (১৭ নভেম্বর) এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান এসব কথা জানান ।

তিনি বলেন, ১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে যাদের সনদ প্রিন্টের কাজ শেষ হয়েছে তাদেরগুলো সংশ্লিষ্ট জেলার শিক্ষা অফিসে পাঠানো হচ্ছে। প্রার্থীরা সেখান থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। চলতি মাসের মধ্যেই সব জেলায় সনদ পাঠানো হবে বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.