অনলাইন ডেস্ক।।
আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে, আর জুন মাসে হবে এইচএসসি পরীক্ষা। এমন পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আগামী বছর সব বিষয়েই পরীক্ষা নেয়ার চিন্তা শিক্ষা বোর্ডের। শিক্ষা সূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে গত দুই বছরে এলোমেলো হয়েছে সেই সূচি।
এদিকে সব বিষয়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন শিক্ষকরা। পরীক্ষা পেছানোর ফলে সিলেবাস শেষ করে শিক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে বলেও ধারণা তাদের। আগামী ২০২৩ সাল থেকে স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে বলে আশা করছে বোর্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
