এইমাত্র পাওয়া

পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক।।

রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা সব পরীক্ষার দিনগুলোতে বলবৎ থাকবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা জানিয়েছে ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.