এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রাণ গেল প্রিসাইডিং অফিসারের

নিউজ ডেস্ক।।

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিসাইডিং অফিসার জয়নাল আবেদিন মারা গেছেন।
বুধবার রাত ১২টা ২০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রামনগর তিতুতলা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

জয়নাল একই উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান।

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে শরীরটা ভালো না বলে জানান প্রিসাইডিং অফিসার জয়নাল আবেদিন। শ্বাস নিতে কষ্ট হচ্ছেও বলে জানান। পরে তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। এরপর তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় চিকিৎসক।

কুর্শা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু বলেন, কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.