এইমাত্র পাওয়া

কেউই আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক।।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার রায়ে এটাই প্রমাণিত হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার কারাদণ্ডাদেশের বিষয়ে এক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমিও আইনজীবী। তাই আমার জন্য এবং বিচার বিভাগের জন্য এটা সুখকর নয়।

এর আগে ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) থেকে ঋণ তুলে নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.