রাজশাহী নগরীতে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে হাতের কব্জি হারালেন ফিরোজ(২৪) নামের এক কলেজ ছাত্র।
ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নামোগ্রাম গ্রামে। ফিরোজের বাবার নাম মাহফুজুর রহমান।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর কাটাখালি পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে মোহাম্মদ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাক আসছিল। পথিমধ্যে কাটাখালি পৌরসভার সামনে হঠাৎ উভয়ের সংঘর্ষ ঘটে। এতে বাসের ফিরোজ নামের ওই যাত্রীর হাতের কব্জি কেটে রাস্তার উপর ছিটকে পড়ে।
জানতে চাইলে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে ফিরোজ নামের এক যাত্রীর হাতের কব্জি কেটে রাস্তায় পড়েগেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদের সহযোগিতায় আহত ফিরোজকে উদ্ধার করে সেই গাড়িতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে তিনি রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন।
তিনি আরো বলেন, যাত্রীবাহি বাস ও ট্রাকের পরিচয় পাওয়া গেছে । মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল