এইমাত্র পাওয়া

ঢাবির ক ইউনিটে চান্স পেল শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদকের মেয়ে

নিজস্ব প্রতিনিধি।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার দুপুরে  প্রকাশ হয়। পাসের হার ১০.৭৬%।  এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদকের মেয়ে আসফিয়া জামান খান ।

আসফিয়া জামান খান মানিকগন্জ জেলার হরিরামপুর উপজেলার মো: আসাদুজ্জামান খান ও ওয়াসিমা জাহান ভূঁইয়ার একমাত্র সন্তান।

আসফিয়া জামান খান ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ন হয়।

আসফিয়া জামান খান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছা আছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করার। সে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান।

উল্লেখ্য আসফিয়া জামান খান এর বাবা শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক ও রাজধানীর প্রানকেন্দ্রে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক আর মা কাকলি স্কুল এন্ড কলেজের শিক্ষিকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.