এইমাত্র পাওয়া

মানিকগঞ্জ জেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

শিক্ষাবার্তা ডেস্ক :

আজ সোমবার মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ৪৮ তম বাংলাদেশ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের পর্বে সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়কে ১- ০ গোলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্য দিকে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর উচ্চ বিদ্যালয় সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়কে ২ – ০ গোলে পরাজিত করে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.