এইমাত্র পাওয়া

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা কবে পাবে সনদ

নিউজ ডেস্ক।।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীর নিবন্ধন সনদ প্রিন্টের কাজ চলমান রয়েছে। চলতি মাসের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা চলছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে  সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, সোমবার রাতে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে হালনাগাদকৃত জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে আমরা এই নিবন্ধনে উত্তীর্ণদের শিক্ষক নিবন্ধনের সনদ প্রিন্টের কাজ করছি। আশা করছি চলতি মাসেই প্রিন্টের কাজ শেষ হয়ে যাবে।

কবে নাগাদ প্রার্থীরা সনদ হাতে পাবেন— এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারটা আরও বলেন, চলতি মাসে সনদ প্রিন্টের কাজ শেষ হয়ে গেলে আমরা সেগুলো জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবো। এরপর প্রার্থীরা সেখান থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে প্রার্থীরা সনদ হাতে পাবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.