এইমাত্র পাওয়া

জবিতে ৬ দিনে টিকা পেলো ১ হাজার ৯৬০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে ৬ দিনে টিকা পেয়েছে মোট ১ হাজার ৯৬০ শিক্ষার্থী। সহজেই টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

অপরদিকে টিকার রেজিস্ট্রেশনের জন্য যেসব শিক্ষার্থীর এনআইডি ছিলনা তাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এনআইডি নিবন্ধন বুথ স্থাপন করা হয়েছে। তাই এনআইডি না থাকায় এর পূর্বে যারা টিকার রেজিস্ট্রেশন করতে পারেনি তারাও এনআইডি নাম্বার নিয়ে কেন্দ্র থেকেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পেরেছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রথম দিনে ১০৫, দ্বিতীয় দিনে ২৮০, তৃতীয় দিনে ৩৫০, চতুর্থ দিনে ৩৯৫, পঞ্চম দিনে ৫০০ জন এবং রবিবার (৩১ অক্টোবর) শেষ দিনে ৩৩০ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.