নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১ নভেম্বর সকাল ১০টার পর থেকে বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
