নিউজ ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আসামি সাদেকুল ইসলাম সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর থানার ওয়ার্শী ইউনিয়ন ফাইভ এলাকায় শশুরবাড়ি থেকে সাদেকুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাওয়াল মির্জাপুরে সৃজনশীল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।
মামলার বিবরণে যানা যায়, গত ২৭ জুন বেলা ৩টায় স্কুলের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার কথা বলে ওই শিক্ষিকাকে ধর্ষণ ও গোপনে তার ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিম। এরপর ওই শিক্ষিকা চলতি মাসের ১ অক্টোবর বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সহকারী শিক্ষিকাকে ধর্ষণের আসামি প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিমকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আসামিকে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয় এবং পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
