এইমাত্র পাওয়া

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-আক্রান্ত আবারো বাড়ল

নিউজ ডেস্ক।।

কয়েক দিন কমতে থাকার পর আবারো বাড়ল বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু। করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কিছুটা বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরো ৫ হাজার ২২৩ জনের, শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৫৯ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৮ লাখ ২ হাজার ২০৪ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৬৯ হাজার ৮৮৫ জনে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ৩০৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৮২৪ জনের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.