সিলেটের জকিগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সগ্রেপ্তার কাজী জাহিদ হাসান উপজেলার উত্তরকুল গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে ও হাজারীচক জামে মসজিদের সাবেক ইমাম।
স্থানীয়দের বরাত দিয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, ওই ছাত্রী রমজান মাস থেকে হাজারীচক মসজিদ দারুল ক্বিরাত কেন্দ্রের ইমাম কাজী জাহিদের কাছে আরবি পড়া শুরু করে। গত ২৫ জুন মেয়েটিকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে ইমাম জাহিদ। পরদিন মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জকিগঞ্জগামী একটি বাসে তুলে দেন তিনি।
এ ঘটনায় গত ২৬ জুন মেয়েটির বাবা বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে ইমামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমামের বিরুদ্ধে মোবাইল চুরিসহ একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
