এইমাত্র পাওয়া

কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার মূল্যায়ন যেভাবে

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষাসমূহের মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ।

সোমবার (১৮ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষায় ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। সব বিষয়ে ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় এবং ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট হবে।

এতে আরও বলা হয়, প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দিগুণ করে ফল নির্ধারণ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.