এইমাত্র পাওয়া

বিশ্বের সেরা ১০ কোম্পানির ৭টি আমেরিকার

অনলাইন ডেস্ক।।

অ্যাপল: গত বছর বিশ্বের প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন (১ ট্রিলিয়নে ১ লাখ কোটি) মার্কিন ডলারের বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রথমে ২০১৮ সালে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল। এর মাত্র দুই বছরের মধ্যে পুঁজিবাজারে কোম্পানিটির বাজার মূলধন ২ ট্রিলিয়ন হয়ে যায়। চলতি বছরের আগস্ট শেষে কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৪০ ট্রিলিয়ন ডলার।

মাইক্রোসফট: দ্বিতীয় মার্কিন কোম্পানি হিসেবে গত বছর ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ায় আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। কোম্পানিটির বাজার মূলধন এখন ২ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার।

সৌদি আরামকো: অ্যাপল মাইক্রোসফটের আগেই বাজার মূলধনে ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। ২০১৯ সালে পুঁজিবাজারে নাম লিখিয়েই এ উচ্চতায় পৌঁছে যায় কোম্পানিটি। গ্লোবাল ফাইন্যান্স-এর এ বছরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলারে।

অ্যালফাবেট: বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের মূল মালিকানা কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের বাজার মূলধন ১ দশমিক ৮০ ট্রিলিয়ন ডলার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.