নিজস্ব প্রতিবেদক।।
রংপুর জেলা পুলিশ সুপারসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার এবং পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ পরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার করা হয়েছে।
ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক পদে, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাককে ঢাকা জেলার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
