এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজ গভর্ণিং বডির সদস্যে’র মৃত্যু

নাজমুল হুদা ।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজ গভর্ণিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কর্তৃক অনুমোদিত বিদ্যোৎসাহী সদস্য স ম আব্দুর রব মৃত্যু বরণ করেছেন। তাঁর মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। স ম আব্দুর রব দীর্ঘ দিন বর্ণ ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসর জীবনে তিনি একযুগ ধরে শেখ হেলাল উদ্দীন কলেজের গভর্ণিং বডির সদস্য হিসেবে স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। কলেজ গভর্ণিং বডির সদস্য ছাড়াও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন তাঁর মৃত্যুতে আমরা একজন সাদা মনের মানুষকে হারালাম। তাঁর সময়ানুবর্তিতা ও আলাপচারিতা আামাদের সবর্দা মুগ্ধ করতো। স ম আব্দুর রবের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, গভর্ণিং বডির সদস্য গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন গাজী, মোঃ ফারুকুল ইসলাম, নব কুমার চক্রবর্তী, মনজিলা বেগম, মোঃ হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম, বীনা রানী মন্ডল প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.