এইমাত্র পাওয়া

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

অনলাইন ডেস্ক।।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর স্থগিত হয়ে গিয়েছিল। ওই আসর আর মাঠে না গড়ালেও এবার এনসিএলের নতুন একটি আসর দিয়ে আবার ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট।

আজ রবিবার থেকে শুরু হচ্ছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর এনসিএল। ইতোমধ্যেই প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিযোগিতার ২২তম আসরের উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এনসিএলের দুই স্তরে অংশগ্রহণ করবে মোট আটটি দল।
প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.