নিউজ ডেস্ক।।
সরকার ২০২৩ সালের মধ্যে কারিগরি শিক্ষা ধারার সকল শিক্ষককের দক্ষতা লেভেল ৬-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই জন্য ধারাবাহিকভাবে মানসম্পন্ন শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
আমিনুল ইসলাম খান বলেন, জাতীয় দক্ষতা মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণের কোর্স মডিউল প্রনয়ণ করায় শিক্ষকদের স্কিল লেভেল ৬- এ উন্নীত হবেন।
এর আগে ২২ আগস্ট থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টির্চাস ট্রেনিং কলেজ এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শুরু হওয়া দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণে মোট ১৬১ জন প্রশিক্ষণাথী অংশ নেন। বিষয়-ভিত্তিক এ প্রশিক্ষণে সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রিসোর্স পার্সনের তত্ত্বাবধায়নে হাতে কলমে ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাচে ২৪৮ জন্য শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
