এইমাত্র পাওয়া

অধ্যক্ষকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক।।

লক্ষ্মীপুরের কমলনগরে মাদরাসার এক অধ্যক্ষকে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকির অভিযোগে যুবদল নেতা আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার আলেকজান্ডার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করিম রামগতি পৌর যুবদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো আলেকজান্ডার আলিয়া মাদরাসা ও ছাত্রাবাস বন্ধ রাখে কর্তৃপক্ষ। কিন্তু চলতি বছরের ১৫ মে ফাজিল প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে ছাত্রাবাসে থাকার সুযোগ করে দিতে অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলীকে সুপারিশ করেন যুবদল নেতা করিম। এতে রাজি না হওয়ায় অধ্যক্ষের কক্ষে ঢুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন তিনি। এ ঘটনায় থানায় জিডি করেন অধ্যক্ষ। তদন্তে ঘটনার সত্যতা পেলে সেটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সোমবার রাতে করিমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.