নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর থেকে এবং ক্লাস শুরু হচ্ছে ১৩ নভেম্বর।
জানা যায়, বুয়েটে এবার ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে।
বুধবার (১৩ অক্টোবর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাসেই আমরা ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।
তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। প্রথম এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এরপর সবার দুই ডোজ টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার শর্তে সশরীরে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সেটি চূড়ান্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
