প্রেস রিলিজ।।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা ঊৎসব উপলক্ষে বাংলাদেশের মেধাবী ও পেশাজীবী সাংবাদিকদের নিয়ে গঠিত, আধুনিক ব্যতিক্রমধর্মী নতুন প্লাটফরম জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্থ নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে শুভেচ্ছা বাণী দিয়েছেন।
নেতৃবৃন্দরা শুভেচ্ছা বার্তায় বলেন,ধর্ম মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেয়।কোন ধর্মের মধ্যে কোন অনৈতিকতার চর্চা বা অনৈতিক শিক্ষার স্থান নেই।তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম সম্পর্কে অবগত হয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলা অপরিহার্য বলে জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দরা আরো বলেন, মানুষকে ধর্মীয় সঠিক জ্ঞান অর্জনে উৎসাহিত করা প্রত্যকের জন্য অত্যাবশ্যক বলে জানান।
নেতৃবৃন্দরা আরো বলেন,সবাইকে সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে ধর্মীয় উৎসব পালনকালে বিভিন্ন দিকদিয়ে সহযোগীতা করা বলেও অপরিহার্য বলে জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
