মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, এ পর্যন্ত তিন হাজার ১০৭ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।
শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রশ্নোত্তর পর্বের সভাপতিত্ব করেন।
মন্ত্রী সংসদকে ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট ও সনদ বাতিলের তথ্য জানালেও ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ তালিকা উপস্থাপন করেননি।
আ. ক. ম মোজাম্মেল হক জানান, গত ১০ বছরে বাদ পড়া ৪ হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল