এইমাত্র পাওয়া

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৯৭ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক।।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

গতকাল সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৫১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ১৩৩ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.