এইমাত্র পাওয়া

ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।  

কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পরে মৃত্যু হয়েছে ঝালকাঠির রুপনগর এলাকার  আবদুল্লাহ আল আবিদ (১৫)। ১অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত আবদুল্লাহ আল আবিদ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

তার পিতা হেমায়েত হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছেন।

নিহত আবদুল্লাহ আল আবিদ এর বড় ভাই আব্দুল্লাহ আর আরাফাত বলেন, বাড়ির ছাদে নিজের পালা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পরে গুরুতর আহত হয় ঝালকাঠি এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আবদুল্লাহ আল আবিদ’র অকাল মৃত্যুতে ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে এসেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.