নিউজ ডেস্ক।।
পাতে কাঁচা নুন খান না। নিয়ম মেনে ফল-সবজিও খান। কিন্তু কয়েকটি ভুল খাবার পাতে রাখলে, তার জন্যই বেড়ে যেতে পারে রক্তচাপ। আর উচ্চ রক্তচাপ মানেই হৃদরোগ থেকে কিডনির সমস্যা-বলা যেতে পারে সব ধরনেরই অসুখকে আহ্বান করা। তাই জেনে নিন কোন কোন খাবারে বিপদ বাড়বে।
পাউরুটি
সকালের খাবারে পাউরুটি-ডিম টোস্ট কিংবা পাউরুটি-মাখন খাচ্ছেন? এখন থেকেই অভ্যাস বদলে নিন। কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে। আর এই সোডিয়াম রক্তরসের ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে রক্তচাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়।
প্রসেস করা মিট
চিকেন সসেজ বা প্যাকেট করা মাংস খান? সেটাও কিন্তু হতে পারে আপনার রক্তচাপ বাড়ার কারণ। এই মাংসগুলো সংরক্ষণের সময় আসলে যে সব পদার্থগুলো মাখানো হয়, তাতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের প্রসেসড মিট খাবেন না।
স্যুপ
গরম গরম স্যুপ খেতে কে না ভালবাসে! কিন্তু বাড়িতে সব উপকরণ যোগাড় করে স্যুপ তৈরি করা একটু ঝক্কির। অনেকেই তাই বাজার থেকে চটজলদি সমাধান হিসেবে কিনে নেন সহজেই বানানো যাবে এমন স্যুপের প্যাকেট। কিন্তু জানেন কি, প্যাকেট করা এই স্যুপের উপকরণে আদৌ কোনো পুষ্টিকর উপাদান থাকে না। উল্টে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে।
সস
বাড়িতে নুডলস বা পাস্তার সঙ্গে সস খেতে পছন্দ করেন? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গেলে ভুলেও টমেটো কেচআপ, টমেটো সস, পাস্তা সস ইত্যাদি খাবেন না। কারণ এই টমেটো দিয়ে তৈরি সসগুলোতে সোডিয়াম ও রাসায়নিক অনেক বেশি পরিমাণে থাকে। ফলে এগুলো খেলেই রক্তচাপ বাড়বে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
