নিউজ ডেস্ক।।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১ অক্টোবর (শুক্রবার) উদযাপিত হবে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সব বয়স-শ্রেণীর জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’।
করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।
প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে।
এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বর্তমান সরকার প্রবীণদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
তিনি জানান, ১৯৯৭-৯৮ সাল থেকে ষাটোর্ধ্বদের ভাতা প্রদান করা হচ্ছে।
বর্তমানে প্রতিজন মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
