এইমাত্র পাওয়া

ভালুকায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে ২৬ সেপ্টেম্বর(রবিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরী প্রতিষ্ঠান) প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি/ গভর্ণিং বডির সভাপতিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, ভালুকা পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.