এইমাত্র পাওয়া

বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক।।

বগুড়া বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে তারা ক্লাসে আসছে না। স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ এ তথ্য জানিয়েছেন।

প্রধান শিক্ষক বলেন, ‘১৫ সেপ্টেম্বর থেকে দশম শ্রেণির দুই শিক্ষার্থী ক্লাসে আসছে না। আমি তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা শিক্ষার্থীদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সব শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করছি। কারও করোনা উপসর্গ পাওয়া যায়নি। তাই কারও করোনা পরীক্ষা করিনি।’ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি।

দুই শিক্ষার্থী করোনা শনাক্ত হলেও ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা করোনা নেগেটিভ হলে ক্লাসে যোগ দেবে বলে জানান শিক্ষক শ্যামপদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.