এইমাত্র পাওয়া

অক্টোবরে কার্পেটিং শুরু পদ্মা সেতুতে

অনলাইন ডেস্ক।।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পদ্মা সেতুতে পুরোদমে কার্পেটিং কাজ শুরু হবে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সেতুর সড়কপথ যানবাহন চলাচলের উপযোগী করতে কংক্রিটের রোড স্স্ন্যাবের ওপর কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত বছরের ১০ ডিসেম্বর পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হলে ৬ দশমিক ১৫ কিলোমিটার ইস্পাতের সেতু দৃশ্যমান হয়। এরপর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্স্ন্যাব ও রেলওয়ে স্স্ন্যাব বসানোর কাজ শুরু হয়। ২৩ আগস্ট সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো স্প্যানে শেষ রোডওয়ে স্স্ন্যাব বসানো হয়। এরপর জাজিরা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারে বসানো স্প্যানের ওপর ৬০ মিটার পরীক্ষামূলক কার্পেটিং করা হয়। বর্ষা ও বৃষ্টির কারণে কার্পেটিংয়ের কাজ করা যায়নি। এখন এটি পুরোদমে শুরু হবে। তিন মাসের মধ্যে কার্পেটিং কাজ শেষ করার প্রস্তুতি রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির (এমবিইসি)।

প্রকল্প সূত্র জানায়, কার্পেটিংয়ের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। রোড স্স্ন্যাব বসানোর মাধ্যমে যে কংক্রিটের পথ তৈরি হয়েছে, তার ওপর প্রথমে দুই মিলিমিটারের পানিনিরোধক একটি স্তর বসানো হবে। এটি ‘ওয়াটারপ্রম্নফ মেমব্রেন’ নামে পরিচিত, যা অনেকটা পস্নাস্টিকের আচ্ছাদনের মতো। এর ওপর কয়েক স্তরের কার্পেটিং হবে। সব মিলিয়ে পুরুত্ব হবে প্রায় ১০০ মিলিমিটার।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আবহাওয়াজনিত কারণে কার্পেটিংয়ের কাজ পিছিয়ে ছিল। আশা করছি, আগামী মাস থেকে পুরোদমে কার্পেটিংয়ের কাজ শুরু হবে।’

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.