এইমাত্র পাওয়া

ভারতীয় ডেপুটি হাই কমিশনারের নোবিপ্রবি পরিদর্শন

নিউজ ডেস্ক।।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ।

রবিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিদর্শনে যান তিনি।

এ সময় নোবিপ্রবির পক্ষ থেকে ডেপুটি হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয়সহ ক্যাম্পাস পরিদর্শন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) অনিমেষ চৌধুরী, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো.আবুল হোসেন প্রমুখ।

পরে উপাচার্য কার্যালয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারের উপস্থিতিতে নোবিপ্রবির উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় নোবিপ্রবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারের দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.