জাতীয় বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার জন্য নিবন্ধনের নির্দেশ

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-১৯-এর টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.