নিউজ ডেস্ক।।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষে একটি ওয়েব লিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে এই লিংক ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার ইউজিসি এই লিংকটি (https://univac.ugc.gov.bd) চালু করেছে। যেসব শিক্ষার্থী এখনো টিকার জন্য নিবন্ধন করেনি তারা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই লিংক ব্যবহার করে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এ ছাড়া সেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ নেই তাদের দ্রুত সময়ের মধ্যে এ সনদ সংগ্রহ করার আহ্বান জানিয়েছে ইউজিসি। এক্ষেত্রে ইউজিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ প্রদান করতে অনুরোধও করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
