এইমাত্র পাওয়া

কালীগঞ্জে শিক্ষা কার্যক্রম পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা

দেলাওয়ার হোসেন আজিজী।।

কোভিড-১৯ অতিমারি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে দুর্বাটি এম ইউ কামিল মাদরাসা মিলনায়তনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই- জান্নাত এর সভাপতিত্বে এবং দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব অঞ্জন কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার জনাব রেবেকা সুলতানা।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আব্দুল মতিন, কালিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইসার জিনাত শারমিন ও দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন আযাদী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি ১৯ দফার আলোকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার মাদ্রাসা প্রধানরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.