নিউজ ডেস্ক।।
চীনে নতুন করে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত চার দিনে শতাধিক রোগী শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ফুজিয়ান প্রদেশের একটি প্রাইমারি স্কুল থেকে ভাইরাসটির সূত্রপাত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুজিয়ান প্রদেশে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরই এক শিক্ষার্থীর বাবার করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে, তাঁর মাধ্যমে ছড়িয়েছে সংক্রমণ। এরপর প্রদেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা স্কুল বন্ধ করে দেওয়া হয়।
ফুজিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানকার সব শিক্ষার্থী ও শিক্ষকদের করোনা পরীক্ষা করা হবে। ঘোষণার ৪ দিনের ব্যবধানে ফুজিয়ানে ১০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
উপকূলীয় শহর ফুজিয়ানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। আশঙ্কা করা হচ্ছে, উহান ও নানজিংয়ের মতো ভুগতে পারে পুতিয়ান শহরও।
এদিকে যে শিশুটির বাবা করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি ৩৮ দিন আগে সিঙ্গাপুর থেকে ফিরেছেন। ১০ সেপ্টেম্বর তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও সিঙ্গাপুর থেকে ফেরার পর তিনি ২১ দিন কোয়ারেন্টিনে ছিলেন।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর প্রদেশটিতে ৫৯ জনের করোনা শনাক্ত হয়, যা একদিন আগে ২২ জনের শনাক্ত হয়েছিল। তারা সবাই ফুজিয়ান প্রদেশের বাসিন্দা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
