ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় পাঠদান চালুর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় পাঠদান চালু সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১০ সেপ্টেম্বর (শুক্রবার)  রাত ৮ টায়।  জেলা প্রশাসক মো. জোহর আলী’র সভাপতিত্বে দেড় ঘন্টা ব্যাপি অনলাইন আলোচনায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর, রাজাপুর,জেলা শিক্ষা অফিসার ঝালকাঠি, প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাঠালিয়া,রাজাপুর সচেতনতা মূলক বক্তব্য দেন। বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠান প্রধানগন আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক মো. জোহর আলী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ পালন ও বাস্তবায়নের জন্য সকলকে পরামর্শ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.