আবুল হোসেন বাবলু।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পরাগ মাহমুদ নামের এক শিক্ষার্থীকে প্রথমে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। মাত্র কয়েকঘন্টার ব্যবধানে ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষক।
গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
(বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচ এর শিক্ষার্থী পরাগ মাহমুদ পার্কের মোড় পারকভিউ ছাত্রাবাস থেকে সরদারপাড়া তার বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পূর্ব পাশে মর্ডাণ মোড়ের দিক থেকে আসা ১৮/১৯ বছর বয়সী তিনজন ছেলে তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার কাছ থেকে তার ব্যবহৃত ফোন চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়।
এসময় তিনজনের একজন তার সাথে থাকা চাপাতি বের করে পরাগের ডান হাতে কোপ মেরে গুরুতর আহত করে তার ফোনটি কেড়ে নিয়ে চলে যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত ঘোষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীকে অবহিত করলে প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে গুরুতর জখম অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
পৃথক এই দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী। তিনি আহত শিক্ষার্থীর বরাত দিয়ে জানান, কয়েকজন ছিনতাইকারী ওই শিক্ষার্থীকে কুপিয়ে তার মুঠোফোনটি নিয়ে যায়। এক শিক্ষার্থী বিষয়টি আমাকে অবহিত করলে, আমি রাত সাড়ে চারটার দিকে ওই শিক্ষার্থীকে মেডিকেলে দেখতে যাই। বর্তমানে সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
অপরদিকে, শুক্রবার সকালে মর্নিং ওয়ার্ক করতে বের হন শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এসময় ছিনতাইকারীরা তাকে গুরুতর জখম করে সঙ্গে থাকা মোবাইল ফোনটি এবং কিছু টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় মনিরুজ্জামানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
প্রক্টর গোলাম রব্বানী ওই শিক্ষকের বরাত দিয়ে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে হাঁটতে হাঁটতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মনজু তার বাসা থেকে বেরোবি ক্যাম্পাসের দিকে আসার সময় লালবাগ পার হয়ে কলেজিয়েট স্কুলের অদুরে একটি ফাঁকা জায়গায় পৌঁছালে দুইজন ছিনতাইকারী তার গতিরোধ করে কাঁধে হাতে ওকপালে কুপিয়ে জখম করে। এ সময় তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম জানান, শিক্ষার্থী পরাগ মাহমুদ কে উন্নত চিকিৎসার জন্য বিমান যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বেরোবি’র নিজস্ব এম্বুলেন্সে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত তাকে পৌঁছে দেয়া হয়েছে।
জানা গেছে, আহতরা হলেন- জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ। তার
গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী বলে জানা গেছে। এবং অপরজন হলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় এসব ঘটনায় শিক্ষক শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা বাড়ানো দরকার। দ্রুত এসব ঘটনার সুষ্ঠ তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
