এইমাত্র পাওয়া

চাটমোহরে ৩০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনিশ্চয়তা

আফতাব হোসেন, জেলা প্রতিনিধি, পাবনা।।
পাবনার চাটমোহরে বন্যার পানি থাকায় ৩০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় দেড় বছর পর করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা এলেও চাটমোহরে ৩০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনিশ্চয়তা রয়েছে। বন্যার পানিতে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক নিমজ্জিত রয়েছে।
বন্যার পানিতে উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি মাধ্যমিক বিদ্যালয় এখনো আংশিকভাবে পানিতে নিমজ্জিত রয়েছে।

উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলা, পাশর্^ডাঙ্গা ও বিলচলন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ পানিতে নিমজ্জিত। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজকর্ম অন্যত্র স্থানান্তরের কাজ চলছে।

উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোতে পানি ওঠার কারণে পাঠদানের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়গুলোর আশপাশে কোনো উঁচু স্থান পাওয়া গেলে সেখানে শিক্ষার্থীদের পাঠদান করা হবে। ইতোমধ্যে আমি বিদ্যালয়গুলো পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী জানান, যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে, সেগুলোতে পাঠদান করানো যাবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.