নিউজ ডেস্ক।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
ডিএমপি কমিশনার স্বাক্ষরিত ওই আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিএসঅ্যান্ডআইআই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গতকাল রোববার ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হলো। এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
