এইমাত্র পাওয়া

প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৩ লাখ জন

নিউজ ডেস্ক।।

দেশে এ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ ডোজ করোনা করোনা (কভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৭০২ আর নারী ৮২ লাখ ৭৭ হাজার ৭০৬ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৩ লাখ ১১ হাজার ৩০০ আর নারী ৩৪ লাখ ২২ হাজার ৪৪৮ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৬ লাখ ৯২ হাজার ৩৩৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩৭২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২২ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৫ লাখ ১৮৯ হাজার ৬৪৪ নারী ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৩ লাখ ৩৮ হাজার ৭২১ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৫৩ হাজার ৬১৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৮ লাখ ৭৫ হাজার ৯৬৬ জন পুরুষ এবং নারী ২৪ লাখ ৬২ হাজার ৭৫৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৪১ হাজার ৬৩৩ এবং নারী ২০ লাখ ১১ হাজার ৯৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। খবর বাসসের


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.