এইমাত্র পাওয়া

বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে

নিউজ ডেস্ক।।

সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এই ম্যাচে জিততে পারলেই সিরিজ জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ড। ডাফি-টিকনারের পরিবর্তে দলে এসেছেন হামিশ ব্যানেট ও বেন সিয়ার্স। টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক ঘটছে সিয়ার্সের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.