এইমাত্র পাওয়া

শিশুর বুদ্ধির বিকাশে করনীয়

অনলাইন ডেস্ক।।

শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্রেন বা মগজের পুষ্টি অত্যন্ত জরুরি। তাহলেই আগামী দিনে উন্নতির গতি বৃদ্ধি পায়। চিকিৎসকরা বলছেন, ছোট থেকেই একজন শিশুর মগজের পুষ্টি প্রয়োজন। স্বাস্থ্যকর খাবারের সঙ্গে সঙ্গে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অভিভাবকদেরই সেই কাজে নিজের বাচ্চাকে ব্যস্ত রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কাজের মাধ্যমে শিশুর মগজাস্ত্রে শান দেওয়া যেতে পারে।

১. পাজলসঃ
চিকিৎসকরা বলছেন, পাজলস সমাধান করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে।

২. টুইস্টার ও টিজারঃ
টুইস্টার ও টিজার সমাধান করলেও শিশুদের মাথা সচল হয়। এই ধরনের কাজে শিশু লিপ্ত থাকলে, তার চিন্তাশক্তি বাড়ে।

৩. অংকঃ
চিকিৎসকরা বলছেন, শিশুদের বুদ্ধির ধার বাড়ায় অংক। কঠিন অংকের সমস্যা সমাধান করতে জানলে কোনও সমস্যাই নাকি আর সমস্যা থাকে না।

৪. খেলাধুলাঃ
খেলাধুলা কেবল শারীরিক নয়, মানসিক গঠনও বদলে দেয়।
সেজন্য আপনার শিশুকে যেকোনও ধরনের খেলার সঙ্গে যুক্ত রাখুন।

৫. সৃজনশীল দক্ষতা বৃদ্ধিঃ
কেবল মাতৃভাষা নয়, নিজের শিশুকে আরও বেশ কয়েকটি ভাষা শেখান। বাচ্চাদের মগজে সৃজনশীল দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.