নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির ফল প্রকাশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। প্রতি বছরের মতো এবারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি উত্তীর্ণদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফল জানানো হয়েছে।
সূত্রমতে এবারো এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। উল্লেখ্য, গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময় ১৪ আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে ১৮ আগস্ট করা হয়। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তি ইচ্ছুকরা আবেদন ফি জমা দিতে পেরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
