এইমাত্র পাওয়া

এসএসসি পাসে ঢাবিতে চাকরির সুযোগ

কা বিশ্ববিদ্যালয় সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ লোক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ-সংখ্যা: ২টি

কাজের ধরন : পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শূন্য রয়েছে এই পদটি৷

পদ-সংখ্যা: ১টি

বেতন: ৯৩০০-২২৪৯০/- বেতন স্কেলে। (জাতীয় বেতন ভেল- ২০১৫)

আবেদনের যোগ্যতা:

১। প্রার্থীকে এসএসসি/এইচএসসি/সমমানের ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস হতে হবে।

২। প্রার্থীকে সরকার বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয়মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

পদের নাম: প্লাম্বার মিস্ত্রি। বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলে এই পদটি শূন্য রয়েছে।

পদ-সংখ্যা: ১টি

বেতন: ৯০০০-২১৮০০/- বেতন স্কেলে (জাতীয় বেতন স্কেল- ২০১৫)

আবেদনের যোগ্যতা:

১। প্রার্থীকে এসএসসি/এইচএসসি/সমমানের ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০সহ স্নাতক পাস হতে হবে।

২। প্রার্থীকে প্লাম্বিং কাজে ৪ (চার) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৬ (ছয়) মাসের প্লাম্বিং কাজের উপর প্রশিক্ষণ থাকতে হবে।

এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।

যেভাবে আবেদন করবেন:

রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) জমা দিতে হবে। একইসঙ্গে সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবরে লিখিত দরখাস্ত দিতে হবে।

আবেদনপত্র জমা দান:

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আগ্রহী প্রার্থীরা তাদের আবেদনপত্র প্রভোস্ট, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়- এর অফিসে পৌঁছাতে হবে।

অন্যদিকে প্লাম্বার মিস্ত্রি পদের জন্য আগ্রহী প্রার্থীরা তাদের আবেদনপত্র পরিচালক, আইবিএ হোস্টেল, ঢাকা বিশ্ববিদ্যালয়- এর অফিসে পৌঁছাতে হবে।

চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে। চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.