নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস প্রাদুর্ভাব বাড়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বারবার পিছিয়ে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে জানিয়ে সরকার বলছে, শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। তবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেলের শ্রেণি পাঠদান শুরু হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দিষ্ট সময় কেউ বলতে পারছে না। তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি চলতি মাসের ২১ তারিখ মেডিকেল কলেজের ক্লাস চালু করার পরামর্শ দেয়। শেষ পর্যন্ত পরামর্শটি বাস্তবায়ন হচ্ছে না।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র বলছে, আগস্টে মেডিকেল কলেজ খোলার সম্ভাবনা না থাকলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খোলা সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সভা রয়েছে। সভায় মেডিকেল কলেজ খোলার নির্দিষ্ট তারিখ ঠিক করা হবে।
শিক্ষা অধিদফতর জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ। এজন্য করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠিও দেওয়া হয়েছিল। জবাবে কমিটি স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে দ্বিতীয় ও পঞ্চম বা শেষ বর্ষের ক্লাস শুর পক্ষে মত দিয়েছিল।
তবে শুক্রবার স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সূত্র জানায়, চলতি মাসে মেডিকেল কলেজ খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খোলার সম্ভাবনা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
