দ্বিতীয় বারের মতো করোনা ভ্যাকসিন গ্রহনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে অথ্য প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাদের অনুরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন
মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের নামের তালিকা স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) ধারী শিক্ষার্থী/গবেষককে ইংরেজী ক্যাপিটাল লেটারে জরুরী ভিত্তিতে আগামী ১৮/০৮/২০২১ ইং তারিখ হতে ২৩/০৮/২০২১ ইং তারিখের মধ্যে নিম্নবর্ণিত লিংকে চাহিত তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো।তথ্য প্রদানের লিংক (www.jnu.ac.bd/vfc19)
এতে আরো বলা হয়, ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী এবং গবেষকগণ তথ্য প্রদান করেছেন তাদের তথ্য প্রদান করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধনের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভিন্ন ত্রুটির কারনে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থীই তথ্য দিতে পারে নি।পরবর্তীতে এনআইডি করার সুযোগ শেষে দ্বিতীয় ধাপে বাকিদের তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

