নিউজ ডেস্ক।।
কয়েক দিন ধরে দেশের নদ-নদীর পানি বাড়ছে। গতকাল সোমবারও মেঘনা অববাহিকা বাদে অন্য নদ-নদীর পানি বাড়া অব্যাহত ছিল। তিস্তার পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে দেশের একাধিক জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আজ মঙ্গলবার রাত বা আগামীকাল বুধবার থেকে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি হতে পারে। একদিকে উজান থেকে পাহাড়ি ঢল আসছে, অন্যদিকে দেশে বৃষ্টিপাত বাড়লে নদ-নদীর পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
