এইমাত্র পাওয়া

জাতীয় সংসদের অধিবেশন বসবে ১ সেপ্টেম্বর থেকে

অনলাইন ডেস্ক।।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। ওই দিন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। সোমবার(১৬ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ (২০২১ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.